শিরোনাম

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০২:৫১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমান-মোদি আলোচনায় বসলে বহু সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

মনিরুল ইসলাম: বাংলাদেশ ও ভারতের শীর্ষ নেতৃত্বের সরাসরি আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক অনেক সমস্যার সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী মুখোমুখি আলোচনায় বসলে ইতিবাচক অগ্রগতি আসে এবং জটিল ইস্যুগুলোরও সমাধান সহজ হয়।

আজ রোববার  রাজধানীর যমুনা ফিউচার পার্ক-এ অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এ শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, “যখন আমরা কথাবার্তা বলি, তখনই সমস্যার সমাধান হয়। যদি দুই দেশের নেতা—বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—আলোচনায় বসেন, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।” তিনি আরও যোগ করেন, দুই দেশের জনগণের মধ্যে মৌলিক ঐক্য রয়েছে এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সব ধরনের ইস্যু ইতিবাচকভাবে সমাধান করা সম্ভব।

এদিকে, দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন দীনেশ ত্রিবেদী। সম্ভাব্য এ বৈঠককে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি ভারতের পক্ষ থেকে গভীর সম্মান রয়েছে। তিনি উল্লেখ করেন, “আমি তার অনেক বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব নেতা। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।

  • সর্বশেষ