শিরোনাম
◈ ‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’ ◈ সাড়ে ছয় বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১৫ হাজার ৭১২ ◈ ‘তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল’ (ভিডিও) ◈ তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার ◈ জুলাই জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের সেগমেন্ট সরানোর অভিযোগ নাহিদের ◈ বিদেশমুখী হতে হবে না, দেশেই উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অবসরভাতার টাকা পাবেন যেভাবে ◈ পলাতক আ.লীগ নেতারা ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন! ◈ রাশিয়ার তেল কেনায় ভারতের উপর ১০০% শুল্ক! ট্রাম্প আইন আনছেন, মার্কিন সেনেটে বিল পাস  ◈ রদ্রিকে পেতে রিয়াল-বার্সার লড়াই, শেষ পর্যন্ত কে জিত‌বে?

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০২:২২ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে: মির্জা ফখরুল

চারদিকে যখন নতুন করে দেশ গড়ার আন্দোলন শুরু হতে যাচ্ছে, সে সময় একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এর আগে জাতীয় সংসদের এলডি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন।

মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা আজকে না বলে পারছি না, যখন এই পথচলা শুরু হয়েছে, দেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব কাজ শুরু করেছেন। চতুর্দিকে নতুন করে দেশ গড়ার একটা আন্দোলন শুরু করতে যাচ্ছেন। সেই সময় একটা মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে। এটা অত্যন্ত দুঃখজনক।’

তিনি বলেন, ‘আমরা যখন একটা সংসদীয় পদ্ধতিতে সরকারে গিয়ে সংসদের মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে একেবারে অন্যায়ভাবে তারা এই কাজটি করছেন দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য।’

সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা অতীতেও দেখেছি, যখন দেশ উপরে উঠতে থাকে, তখনই একটা মহল জাতীয়-অন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে আবার সেটাকে পেছনে ফিরিয়ে দেয়।’

দলটির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসের পরে, ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির ওপরে পড়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একইভাবে ১৯৭৫ সালে সেই ধ্বংস স্তূপ থেকে দেশকে গড়ে তুলেছিলেন, একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দেশকে গড়ে তুলেছেন, আজকে আবার এ দায়িত্বে এসে পড়েছে তাদেরই পুত্র তারেক রহমানের দিকে ওপর।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়