শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৪:৩২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৬’ পালনে দেশব্যাপী কর্মসূচি

মনিরুল ইসলাম : কাল ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৬’। দিবসটি  যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। 

আজ মঙ্গলবার প্রকাশিত এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়, সামাজিক ও সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ এবং গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা হবে।

এতে বলা হয়, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী প্রদান করবেন। এদিন দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি জাতীয় ও স্থানীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে বিশেষ নিবন্ধ, সাহিত্য, সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

দিবসের কেন্দ্রীয় আয়োজনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় ‘জুলাই গণঅভ্যূত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন। একইদিন সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

Advertisement

এর আগে, গত ৩০ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে তথ্য ভবনে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবরণীতে আরও জানানো হয়, দেশের প্রতিটি জেলায় জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে। ঢাকাসহ সকল সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ স্থানে জুলাই আন্দোলনের ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

এছাড়া, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন, এফএম ও কমিউনিটি রেডিওতে দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোও দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে একই দিনে বাদ জোহর বা সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।
দিবসটি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সাজানো হবে। জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে করা হবে আলোকসজ্জা। এ উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, দিনটিতে সরকারি ও বেসরকারি জাদুঘরসমূহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। শিশুদের জন্য দেশের বিনোদন কেন্দ্রগুলোতেও বিশেষ ব্যবস্থা থাকবে। পাশাপাশি সরকারি হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, পুনর্বাসন কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রীতিভোজের আয়োজন করা হবে।

সরকারের এ বহুমুখী কর্মসূচির মাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে জাতীয় জীবনে গভীরভাবে স্মরণীয় করে তোলা এবং নতুন প্রজন্মের কাছে এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরাই মূল লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • সর্বশেষ