শিরোনাম
◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের ◈ বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই: চিফ প্রসিকিউটর ◈ ইং‌লিশ ফুটবলার জর্ডান হেন্ডারসন দুই বছরের চুক্তিতে চেলসিতে ◈ ভাইরাল ফোনালাপ ঘিরে ওসির বিরুদ্ধে ই'য়া'বা চাওয়ার অভিযোগ (অডিও) ◈ ঘরে মিলল একই পরিবারের তিন সদস্যের মরদেহ,, সবার মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ ◈ নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ ◈ ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার অ্যাডাম আব্বাস ◈ এবার অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী ◈ নিউইয়র্কে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, রক্তাক্ত নেতা; গ্রেপ্তার ১ (ভিডিও) ◈ বাংলাদেশসহ ৬০ দেশের ওপর মার্কিন শুল্ক, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৪:৩৮ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই: চিফ প্রসিকিউটর

বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনও আইনি বাধা দেখছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) ট্রাইব্যুনালে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারকে কীভাবে বণ্টন করা যায়, সে বিষয়ে কাজ চলছে। এ সময় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারকার্যও দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক বিবেচনায় অ‍্যাটর্নি অফিসে ২৬৫ জনের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিটরাজনৈতিক বিবেচনায় অ‍্যাটর্নি অফিসে ২৬৫ জনের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
মানবতাবিরোধী অপরাধের সব মামলার অগ্রগতি প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘‘আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সব বিচার শেষ করা হবে এবং আগামী এক মাসের মধ্যে আরও ৩টি মামলার রায় ঘোষণা হবে।’’

আইন অনুযায়ী পলাতক ব্যক্তিদের বিচার চলছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান, পলাতকদের না পাওয়া পর্যন্ত রায় কার্যকরের সুযোগ নেই। সম্পত্তি বাজেয়াপ্তসহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে। এসময় প্রসিকিউশন টিমের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়