শিরোনাম
◈ বাংলাদেশসহ ৬০ দেশের ওপর মার্কিন শুল্ক, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ◈ পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ◈ সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ◈ পাতা খেলার প্রস্তুতিতে ধরা বিষধর সাপই কেড়ে নিল সাপুড়িয়ার প্রাণ ◈ তিন মেগা প্রকল্পে কমেছে কমলাপুর আইসিডির জায়গা, পার্কিং সংকটে বাড়ছে ঢাকার যানজট! ◈ বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচের প্রথম চালান ◈ যে কারণে ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, চাঞ্চল্যকর তথ্য জানাগেল গবেষণায় ◈ জুলাই আন্দোলন ঘিরে সহস্রাধিক মামলা আদালতে ঝুলছে, এখনো তদন্তই শেষ হয়নি

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ১১:১৬ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২০০ কমলা গাছ কাটার ঘটনায় আলোচিত বন কর্মকর্তা রংপুরে বদলি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আলোচিত রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। ফলন্ত ১২০০ কমলা গাছ কেটে ফেলার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত চলাকালেই এই বদলির আদেশ আসে।

সোমবার (০৩ আগস্ট) রাতে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আদেশে প্রীতম বড়ুয়াসহ আরও কয়েকজন বন কর্মকর্তাকে একসঙ্গে বদলি করা হয়েছে।

এর আগে কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে ফল ধরার ঠিক আগমুহূর্তে ১২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া যায়। সালমা বেগম ও আলিম উল্লা দম্পতির এই বাগান ধ্বংসের ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে গত ২২ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানকে প্রধান করে তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অপর দুই সদস্য হলেন- মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তার এবং সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক মো. নাজমুল আলম। গত ২৩ জুলাই তদন্ত কমিটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের বক্তব্য ও কাগজপত্র সংগ্রহ করেন। বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এখনো চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়