শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে চতুর্মুখী তীব্র যানজট, অচল ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়ক ◈ ৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, সংসদের কাছে ভোটার তালিকা চাইল ইসি ◈ নবায়নযোগ্য জ্বালানিতে জোর, সরকারি ভবনে সৌর প্যানেল চান প্রধানমন্ত্রী ◈ পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি ◈ চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে রেল অবকাঠামোয় ৪৫ হাজার কোটি রুপি ঢালছে ভারত, লক্ষ্য কী? ◈ ৪ বছর পর প্রকাশ্যে অং সান সু চি

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৫:৩২ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত ‍পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদের ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩ জুলাই) পুলিশ সদর দপ্তরের পার্সোনেট ম্যানেজমেন্ট-১ বিভাগের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দফতরের অতিরিক্ত ‍পুলিশ সুপার ও বর্তমানে নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আদেশ প্রাপ্ত শেখ মো. সেলিমকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে নরসিংদী, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মোহাম্মদ রবিউল ইসলামকে চট্টগ্রাম জেলা পুলিশ, র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বপ্না বেগমকে ঢাকা মহানগর ‍পুলিশ (ডিএমপি), মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মনকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সার্কেল, ফরিদপুর মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজম খানকে খুলনা রেঞ্জে ডিআইজির কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি)।

এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার(এসি) মো. জামাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজার মহেশখালী সার্কেল এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মাসুদুজ্জামানকে ফরিদপুর মধুখালী সার্কেলে বদিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ১৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করতে হবে। অন্যথায় ১৮ আগস্টের মধ্যে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়