শিরোনাম
◈ যেসব জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্যার আশঙ্কা ও সতর্কতা জারি ◈ খেলা অ‌ক্টোব‌রে, কোচ  জিদানের প্রথম ম্যাচের সব টিকিট এক দি‌নেই শেষ ◈ ব্রাজিলে বন্দুকধারীর গু‌লি‌তে মারা গে‌লেন তরুণ ফুটবলার ◈ এক যুদ্ধ হেরে অন্য যুদ্ধ জয়ের প্রস্তুতি ফিফার! এবার ৬৪ দেশ নিয়ে ফুটবল বিশ্বকাপ করার কাজ শুরু  ◈ এমআইএসটির বিশ্বজয়ী দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি ◈ ৬ হাজার সিম ব্যবহার করে শতকোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার চাইনিজ চক্রের ৪ সদস্য ◈ বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দেবে ওমান ◈ বেনজীরের জামিনে মুক্তি, কোনো তথ্য দিচ্ছে না দুবাই পুলিশ ◈ বেনজীরের জামিন আদেশ বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এআই ক্যামেরা ফাঁকি ঠেকাতে মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট

সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটোরসাইকেল এআই ক্যামেরার আওতায় আনতে সামনেও নম্বর প্লেট লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিআরটিএ জানায়, এআইভিত্তি ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট (সংখ্যা) ঢেকে সড়কে চলাচল করছে কোনো কোনো চালক। এমন পরিস্থিতিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পেছনে থাকায় ট্র্যাফিক আইন ভাঙলে এআই ক্যামেরা তা কখনো কখনো সঠিকভাবে শনাক্ত করতে পারে না।

তাই মোটরসাইকেলের নম্বর প্লেট সামনে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়টি কার্যকর করতে বিআরটিএসহ সংশ্লিষ্টরা কয়েক দফা বৈঠক ও করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের জুন মাস পর্যন্ত দেশে বর্তমানে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়