শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৩:১১ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৌশলগত সম্পৃক্ততায় নতুন বার্তা, মঙ্গলবার ঢাকায় মার্কিন নৌ কমান্ডার

তিন দিনের সফরে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার।

সূত্র জানায়, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল এ সফরে অংশ নেবে।

সফরকালে তিনি বাংলাদেশের সামরিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

অ্যাডমিরাল কোহলারের সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র তিন দিন পর তিনি ঢাকায় আসছেন।

advertisement

পরপর দুই মার্কিন উচ্চপর্যায়ের কর্মকর্তার সফরকে দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্কের নতুন গতি ও কৌশলগত সম্পৃক্ততার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা বেড়েছে।

অ্যাডমিরাল কোহলারের সফরে এসব বিষয়ে প্রতিরক্ষা সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • সর্বশেষ