শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৯:০৫ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দূষণ রোধ, নাব্যতা ও ড্রেনেজ ব্যবস্থায় সমন্বিত পরিকল্পনার তাগিদ: ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার চারপাশের  নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মনিরুল ইসলাম: রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীদূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি।

আজ রোববার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সভা-পরবর্তী ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

সভায় ঢাকার চারপাশের নৌপথগুলো পুনরায় চালু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়। এতে করে রাজধানীর যানজট নিরসনে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Advertisement

প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশ দেন, ঢাকার নদীগুলোকে দূষণমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। শিল্পবর্জ্য ও নগর বর্জ্য যেন সরাসরি নদীতে না পড়ে, সে বিষয়ে কঠোর নজরদারি বাড়ানোর কথা বলেন তিনি। একই সঙ্গে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

নদীর নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে হলে নদীগুলোর প্রাকৃতিক গতিপথ রক্ষা করা জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারেরও আহ্বান জানান তিনি।

পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে নদীর তীরবর্তী ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে নদীতীরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা  মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ