শিরোনাম
◈ পুলিশের সর্বোচ্চ সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান ◈ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বে‌শির ভাগ ব্রা‌জি‌লিয়ান‌দের ফুটবলের প্রতি আগ্রহ নেই ◈ শর্তসাপেক্ষে দুবাই কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ, পাসপোর্ট জব্দের কারণে আমিরাত ছাড়তে পারবেন না ◈ দেশজুড়ে কেন সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর ছুরিকাঘাতে রাজধানীর কাঁঠালবাগানে স্ত্রী-শাশুড়ি নিহত ◈ সরকারি অর্থায়নের নির্ভরতা কমাতে বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার ◈ বাবা-মায়ের সম্পত্তিতে মেয়ের অংশ কত? ভাই সম্পত্তি না দিলে বোন কী করবেন? জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী ◈ এবার ব্রহ্মপুত্র নদের তলদেশে ৮ ইঞ্চি ব্যাসের পাইপ কেটে গ্যাস চুরির চেষ্টা

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০৫ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌ-পথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

একইসঙ্গে নদীর দূষণরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দিয়েছেন তিনি।

রবিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকার চারপাশের নৌ-পথে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্যবর্ধনের বিষয়েও সভায় বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীর তীরের সৌন্দর্য বাড়াতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের (হাঁটার পথ) পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন তিনি।

গুরুত্বপূর্ণ এ সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়