শিরোনাম
◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন, তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ◈ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে যুক্তরা‌স্ট্রের বি‌শেষ দূত বল‌লেন, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা ◈ সৌদি আর‌বের প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী? ◈ গালিগালাজ কোনো সমস্যার সমাধান নয়, যারা আমাকে গালি দিয়েছে, তাদের ক্ষমা করে দিলাম: ভিডিও বার্তায় মোদি ◈ উড়ন্ত বিমানের ডানায় জ্যান্ত সাপ! ভিডিও ভাইরাল

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ১২:৫৬ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে যুক্তরা‌স্ট্রের বি‌শেষ দূত বল‌লেন, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা

মনিরুল ইসলাম: মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ দেখছেন এবং খুব শিগগিরই দেশটির একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল ঢাকা সফর করবেন। ১ আগস্ট (শনিবার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকটিকে অত্যন্ত ‘ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করে সার্জিও গোর সাংবাদিকদের বলেন, “মার্কিন বিনিয়োগকারীরা আগামী সপ্তাহেই বাংলাদেশ সফরে আসবেন। সেই সফরে তাঁরা বিভিন্ন খাতের সম্ভাবনা যাচাই করবেন এবং কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।” বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারত্ব আরও সুদৃঢ় করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠক পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সার্জিও গোর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি লেখেন, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের সামনে থাকা বিস্তৃত সুযোগগুলো কাজে লাগিয়ে যৌথ প্রচেষ্টার মাধ্যমে ইতিবাচক ফলাফল অর্জন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সার্জিও গোর গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান। সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৩১ জুলাই) তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনমান, মানবিক সহায়তার বর্তমান অবস্থা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূতের সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও চলমান দ্বিপাক্ষিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। আজ শনিবার এই সফর শেষ করে তাঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়