শিরোনাম
◈ শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, জানাল ভারত সরকার ◈ ‘গো বিগ’ কৌশলে ইরানে বড় অভিযানের ছক যুক্তরাষ্ট্রের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ শ‌নিবার সা‌ফের ড্র, নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহার হ‌লে নেপাল খেল‌বে বাংলাদেশ গ্রুপে  ◈ দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী ◈ রাজধানীবাসীর জন্য আসছে আরও একটি মেট্রোরেল ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাল থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস ◈ গঙ্গা পানিচুক্তি: বিলম্ব না করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরুর সুপারিশ ভারতের সংসদীয় কমিটির ◈ ক্যানসার ভ্যাকসিনে সফলতার দাবি রাশিয়ার, প্রথম রোগীর শরীরে কার্যকর প্রতিরোধ ◈ ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: সংসদীয় কমিটিকে ভারত সরকার ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও নতুন দাবি, ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী

দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না— এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর কাকরাইলে সম্মিলিত সনাতন পরিষদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ধর্মকে কেন্দ্র করে দেশে বিভাজনের কোন সুযোগ নেই। সব ধর্মের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, 'এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ। ধর্মকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। আমি কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করি না। আপনারা এ দেশের সন্তান, এ দেশের নাগরিক।'

তিনি বলেন, অতীতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সব নাগরিকের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

এসময় উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান সরকারের এই নীতি নির্ধারক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়