শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

মাঠ পর্যায়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এনআইডির দৃশ্যমান তথ্য সংশোধনে প্রথম আবদেন করলে গুণতে হবে ভ্যাটসহ ২৩০ টাকা, দ্বিতীয়বার আবেদনে লাগবে ভ্যাটসহ ৩৪৫ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদন লাগবে ভ্যাটসহ ৪৬০ টাকা।

এনআইডির তথ্য-উপাত্ত সংশোধনে প্রথমবার আবেদনে লাগবে ভ্যাটসহ ১১৫ টাকা, দ্বিতীয়বার আবেদনে লাগবে ভ্যাটসহ ২৩০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদন লাগবে ভ্যাটসহ ৩৪৫ টাকা।

হারানো কার্ড উত্তোলনে সাধারণ আবেদনের ক্ষেত্রে প্রথমবার লাগবে ১০০ টাকা, দ্বিতীয়বার লাগবে ৩০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে লাগবে ৫০০ টাকা।

Advertisement

জরুরিভাবে উত্তোলনে প্রথমবার লাগবে ৩০০ টাকা, দ্বিতীয়বার লাগবে ৫০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে লাগবে ১০০০ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা।

নির্বাচনী দলিল দস্তাবেজ পরিদর্শন ও কপি সংগ্রহের জন্য দিতে হবে ১০০ টাকা। ভোটার তালিকার সার্টিফাইড কপি পেতে হলে দিতে হবে ১০০ টাকা। ভোটার তালিকা দেখতে চাইলে দিতে হবে ৫০ টাকা। ছবি ছাড়া ভোটার তালিকার সিডি নিতে হলে প্রতিটি ইউনিয়ন/সিটি/পৌর ওয়ার্ডের জন্য দিতে হবে ৫০০ টাকা।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত যাচাই/সরবরাহ সেবা (বিভিন্ন সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে) সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের ক্ষেত্রে-এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা, বার্ষিক সাব-ইউজার ফি/নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। প্রতিটি তথ্য যাচাইয়ে সরকারি প্রতিষ্ঠানকে ফি দিতে হবে ২ টাকা।

বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা, সাব-ইউজার সংখ্যা অনুসারে প্রথম ৭০টি সাব-ইউজারের প্রতিটির জন্য ৪ হাজার টাকা, প্রথম ৭০টির পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা। প্রতিটি তথ্য প্রতিবার যাচাইয়ের জন্য দিতে হবে ৫ টাকা।

 

  • সর্বশেষ