শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ শ্রমবাজার খুলতে বাংলাদেশ-মালয়েশিয়ার ঐকমত্য, বাদ বিতর্কিত এজেন্সি ◈ ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা ◈ আরব-আমিরাতে ভিসা বাতিল নিয়ে বিভ্রান্তি, প্রকৃত চিত্র তুলে ধরল সরকার ◈ রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় ◈ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি ◈ অনলাইন স্ক্যাম ও মানবপাচারে কঠোর শাস্তি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫ ◈ হবিগঞ্জের পর এবার সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০৬:০৯ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব-আমিরাতে ভিসা বাতিল নিয়ে বিভ্রান্তি, প্রকৃত চিত্র তুলে ধরল সরকার

৫ হাজার বাংলাদেশির আরব আমিরাতের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বাতিলের ঘটনায় পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজ পর্যন্ত ৬২৬ জনের ভিসা এভাবে বাতিল হয়েছে। এদের মধ্যে ৪১৭ জনের ভিসা নবায়নের জন্য আবার পাঠিয়েছে সরকার।

অন্যদিকে, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসে যাদের বিদ্যমান ভিসা বাতিল হয়ে গেছে, তাদের সার্বিক তথ্য সংগ্রহ ও সহায়তা দিতে হটলাইন চালু করা হবে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ কোনো সংকট বা ইস্যু নিয়ে সেখানে থাকা বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট না দেওয়ার অনুরোধ করেন প্রতিমন্ত্রী নুর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়