শিরোনাম
◈ শ‌নিবার বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সভায় চুড়ান্ত হ‌তে পা‌রে নতুন রাষ্ট্রপতির নাম  ◈ মো‌দি সরকা‌রের বিরু‌দ্ধে আবার আন্দোলনের হুমকি ভারতের ককরোচ জনতা পার্টির ◈ প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ◈ গ্যাস সংকট মোকাবিলায় আমদানিনির্ভর এলএনজি: বৈদেশিক মুদ্রা ও ভর্তুকিতে রেকর্ড চাপের আশঙ্কা ◈ চাকরির স্বপ্নে মানবপাচার, স্ক্যাম সেন্টার থেকে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিরা ◈ ক্রিকেট বিশ্বকাপের দলেও বেশি ক্রিকেটার চাই! ফুটবল বিশ্বকাপ দেখে দাবি অস্ট্রেলিয়ার ◈ ডেসকাটের পর এবার আরেক কোচ ভারতীয় দ‌লের দায়িত্ব ছাড়‌লেন ◈ মেট্রোরেল লাইন-৫: অর্থসংকটে চীনা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রস্তাব প্রত্যাহার ◈ বগুড়ায় চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা ◈ জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ১৭ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত দেশে বাংলাদেশ মিশনের ৯ কর্মকর্তা-কর্মচারীকে দেশে ফেরার নির্দেশ

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, বাহরাইন, জর্ডান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাতটি মিশনে কর্মরত নয় জন কর্মকর্তা-কর্মচারীকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বদেশে ফেরার পর তাদের মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। বুধবার (২৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক নয়টি প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়।  

দেশে ফেরার নির্দেশ পাওয়াদের মধ্যে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা পারভেজ আহমেদ, দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মাহবুবা সুলতানা, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা আবদুর রশিদকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।  

একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল জলিল, বাহরাইনের মানামায় বাংলাদেশ দূতাবাসে কর্মরত এফ এম মতিয়ার রহমান এবং একই মিশনে একই পদে কর্মরত মো. আব্দুল বাতেন খানকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।   

এছাড়া জর্ডানের আম্মানে বাংলাদেশ দূতাবাসে কর্মরত ফাতেমা আক্তার লাভলী এবং একই মিশনে একই পদে কর্মরত খ. ম. মাতলুবুর রহমানকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, দেশে ফেরার পর নয় কর্মকর্তা-কর্মচারীকে মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। তবে প্রজ্ঞাপনগুলোতে তাদের দেশে ফেরার কারণ কিংবা পরবর্তী পদায়নের বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।  

বিদেশে বাংলাদেশ মিশনে নির্দিষ্ট মেয়াদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বের মেয়াদ, প্রশাসনিক প্রয়োজন ও জনবল ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশে ফিরিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়ে থাকে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়