শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৯:২৪ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ দফা দাবির আশ্বাসে প্রত্যাহার অ্যাম্বুলেন্স ধর্মঘট

পাঁচ দফা দাবি পূরণের আশ্বাসে সারা দেশে ঘোষিত অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত মধ্যরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রতিনিধিরা অংশ নেন।

ব্রিফিংয়ে শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, মালিক সমিতির উত্থাপিত পাঁচ দফা দাবি নিয়ে দ্রুত সময়ের মধ্যে কার্যকর সিদ্ধান্ত নেয়া হবে। কর্তৃপক্ষের এ আশ্বাসের পরপরই অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।

সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা ফুয়াদসহ সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ