শিরোনাম
◈ গ্রেস মার্ক ছাড়াই এসএসসি মূল্যায়ন, শেষ পর্যায়ে ফল তৈরির কাজ ◈ ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে দ্বিমুখী ধাক্কা ◈ শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্সের প্রতিবেদন ◈ সৌদিতে ওমরাহর পথে প্রাইভেট কারে দুর্ঘটনা, নিহত একই পরিবারের ৩ জন ◈ পাঁচ মাসেই উত্থান থেকে পতন: জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতেই সব শেষ গাজী নজরুলের ◈ বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, মে মাসের পর আবারও ১০০ ডলার ছাড়াল ◈ নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন: পরীক্ষাগার ছেড়ে পালাল ‘এআই’, ভবিষ্যতে আরও বড় সংকটে বিশ্ব! ◈ জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এলো ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার ◈ যে দুই কারণে আটকে আছে নতুন পে স্কেল ◈ সার সংকটের আশঙ্কায় বাংলাদেশের খাদ্য উৎপাদনে বড় ঝুঁকি: জাতিসংঘের সতর্কতা

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ১২:০০ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলোচিত ‘টিপকাণ্ড’: বরখাস্তের আদেশ বাতিল, চাকরিতে ফিরছেন নাজমুল

রাজধানীর ফার্মগেটে ২০২২ সালে বহুল আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন প্রশাসনিক ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর বিচারক আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

কনস্টেবল নাজমুলের আইনজীবী আব্দুর রহিম কাজল রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক ট্রাইব্যুনালে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত নাজমুল তারেককে পুনরায় চাকরিতে বহাল করার সিদ্ধান্ত দিয়েছেন।

২০২২ সালের ২ এপ্রিল ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। অভিযোগ উঠেছিল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত কনস্টেবল নাজমুল উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারের সঙ্গে বাদানুবাদে জড়ান।

লতা সমাদ্দার অভিযোগ করেছিলেন, কপালে টিপ পরা নিয়ে পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি তাকে কটূক্তি ও হয়রানি করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তী সময়ে অভ্যন্তরীণ তদন্ত শেষে নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত এবং পরে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

তবে শুরু থেকেই নাজমুল তারেক নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। তার দাবি ছিল, কপালে টিপ পরা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি এবং ঘটনাটি সাজানো। পরবর্তী সময়ে প্রশাসনিক প্রতিকার চেয়ে ২০২২ সালের নভেম্বরে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ তার বরখাস্তের আদেশ বাতিল করে চাকরিতে ফিরিয়ে নেয়ার রায় দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়