শিরোনাম
◈ সৌদিতে ওমরাহর পথে প্রাইভেট কারে দুর্ঘটনা, নিহত একই পরিবারের ৩ জন ◈ কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব করতে নতুন মহাপরিকল্পনা ◈ বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, মে মাসের পর আবারও ১০০ ডলার ছাড়াল ◈ নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন: পরীক্ষাগার ছেড়ে পালাল ‘এআই’, ভবিষ্যতে আরও বড় সংকটে বিশ্ব! ◈ জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এলো ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার ◈ যে দুই কারণে আটকে আছে নতুন পে স্কেল ◈ সার সংকটের আশঙ্কায় বাংলাদেশের খাদ্য উৎপাদনে বড় ঝুঁকি: জাতিসংঘের সতর্কতা ◈ নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারককে বদলি ◈ শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি ◈ পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যে তিন নেতার নাম, তা নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে ব্যাপক তৎপরতা চলছে

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ১০:২০ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ১২:০৫ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন: কাল বা রোববার এই মহীন্দ্রক্ষণটি আসছে

মনিরুল ইসলাম: রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু। মিডিয়ায়  গুঞ্জন ছড়িয়েছে—বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নাকি আগামীকাল (শুক্রবার) পদত্যাগ করতে পারেন। একই সঙ্গে জাতীয় সংসদের স্পিকার বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন।

বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে জোর আলোচনা। তবে এই দাবির কতটুকু বাস্তবতা রয়েছে—তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। সরকার এর পক্ষ থেকে কিছুই বলা হচ্ছে না। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগ এখন সময়ের ব্যাপার। কাল বা রোববার এই মহীন্দ্রক্ষণটি আসছে।

এদিকে, কয়েকটি দেশি-বিদেশি গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে, রাষ্ট্রপতি খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন। কোথাও বলা হয় “এক-দুই দিনের মধ্যেই” সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া কিছু সূত্র স্বাস্থ্যগত কারণ, আবার কেউ রাজনৈতিক চাপকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করছে। তবে এসব তথ্য এখনো নিশ্চিত সূত্রে যাচাই করা যায়নি। এখন পর্যন্ত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সরকারি নিশ্চিতকরণ নেই।

এদিকে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ  চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ড সফরে থাকা স্পিকার শুক্রবার দেশে ফিরছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তার আগামী ২৬ জুলাই রোববার দেশে ফেরার কথা ছিলো। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এই সাংবিধানিক বাস্তবতার কারণেই স্পিকারের ফেরার গুঞ্জন জোরালো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়