শিরোনাম
◈ তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার ◈ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম  ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি ◈ গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সিইসিকে জামায়াতের চিঠি ◈ প্রশাসনে নারীর নেতৃত্বের বিস্তার, ২০ নারী ডিসি ও ১৯১ নারী ইউএনও ◈ আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’; কারা আগে পাবেন, কী কী সুবিধা মিলবে? ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে রুটিন অনুযায়ী চলবে: শিক্ষামন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সাংবাদিকদের প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ পাহাড়ি ঢল-বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যার ঝুঁকি, সতর্ক করল পূর্বাভাস কেন্দ্র ◈ গরুর মাংসের অস্বাভাবিক রং পরিবর্তন, ইউএনও কার্যালয় থেকে থানায় বেকারি কর্মীরা (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৪:৪০ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’; কারা আগে পাবেন, কী কী সুবিধা মিলবে?

বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন সুবিধার দ্বার খুলতে যাচ্ছে সরকার। আগামী আগস্টের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডেবিট কার্ড হিসেবে এটি ইস্যু করা হবে।

পর্যায়ক্রমে লাখো প্রবাসীর হাতে পৌঁছে দেওয়া হবে এই কার্ড, যার মাধ্যমে মিলবে ডিজিটাল পরিচয়, আধুনিক ব্যাংকিং সুবিধা, বিমানবন্দর প্রটোকল, আবাসনসহ নানা সরকারি ও আর্থিক সেবা।

প্রবাসী কার্ড কী এবং কেন দেওয়া হচ্ছে?

প্রবাসী কার্ড মূলত প্রবাসীদের জন্য একটি বিশেষ ডিজিটাল পরিচয়পত্র ও সেবা কার্ড। এর মাধ্যমে প্রবাসীরা দেশের ভেতরে এবং প্রবাসে সরকারি ও আর্থিক নানা সুবিধা পাবেন।

ডিজিটাল পরিচয়পত্র ও কিউআর কোড: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, প্রবাসীরা এটি পাসপোর্টের বিকল্প বা ডিজিটাল আইডি কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন।

কার্ডটিতে থাকা কিউআর কোড স্ক্যান করলেই প্রবাসীর বিস্তারিত তথ্য জানা যাবে। মোবাইল অ্যাপের মাধ্যমেও এটি ব্যবহার করা যাবে, সবসময় প্লাস্টিক কার্ড সঙ্গে রাখার বাধ্যবাধকতা থাকবে না।

রেমিট্যান্স উৎসাহিত করা: বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতেই সরকারের এই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা হচ্ছে।

প্রবাসী কার্ডের বিশেষ সুবিধাসমূহ

এই কার্ডের বড় একটি দিক হলো এর অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থাপনা। প্রবাসীরা এতে যে সমস্ত বিশেষ সুযোগ-সুবিধা পাবেন-

ডুয়েল কারেন্সি ও অনলাইন শপিং: এই কার্ডটিতে আধুনিক ব্যাংকিং পেমেন্ট গেটওয়ে যুক্ত থাকবে। ফলে প্রবাসীরা যে দেশে আছেন, সেখানকার মুদ্রায় এবং বাংলাদেশে টাকায় কেনাকাটা বা খরচ করতে পারবেন। এছাড়া প্রবাসে বসেই পরিবারের সদস্যদের জন্য দেশে নির্দিষ্ট সীমার কেনাকাটা করে দেওয়া যাবে।

এয়ারপোর্ট লাউঞ্জ ও ডিসকাউন্ট: বিমানবন্দরে বিশেষ প্রটোকল সেবা, এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার, উড়োজাহাজের টিকিট ও হোটেলে ডিসকাউন্ট পাবেন কার্ডধারীরা।

প্রবাসী সিটি ও আবাসন সুবিধা: বিভাগীয় ও জেলা শহরগুলোতে গড়ে তোলা ‘প্রবাসী সিটি’ প্রকল্পে আবাসন বা প্লট কেনার ক্ষেত্রে অগ্রাধিকার ও বিশেষ সুবিধা পাবেন তারা।

বিএমইটি বীমা ও পুনর্বাসন সুবিধা: বিএমইটির বিমা সুবিধা, আর্থিক ক্ষতিপূরণ, সামাজিক সুরক্ষা এবং রেমিট্যান্সে অতিরিক্ত সরকারি প্রণোদনা বহাল থাকবে।

কারা এবং কীভাবে পাবেন প্রবাসী কার্ড?

প্রাথমিক পর্যায়ে যাদের ইতোমধ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্ড আছে, তাদের অগ্রাধিকার দিয়ে নতুন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রবাসী কার্ড দেওয়া হবে।

নিবন্ধন ফি ও বিতরণ মাধ্যম: যাদের বিএমইটি কার্ড আছে, তাদের ক্ষেত্রে কোনো নতুন ফি নাও লাগতে পারে। তবে নতুনদের নিবন্ধনের জন্য নির্ধারিত সরকারি ফি প্রযোজ্য হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই কার্ড প্রবাসীদের হাতে পৌঁছে দেওয়া হবে।

পাসপোর্ট ও অন্যান্য প্রবাসীদের সুযোগ: যেসব প্রবাসী শিক্ষার্থী বা অন্য ভিসায় গিয়ে কর্মসংস্থানে জড়িয়েছেন এবং বিএমইটি কার্ড নেই, তাদের তথ্যের ভিত্তিতে পরবর্তীকালে এই কর্মসূচির আওতায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়