শিরোনাম
◈ ফিফা ফুটবলকে ধ্বংস করছে, সভাপ‌তি ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে সরব স্প‌্যা‌নিশ লা লিগা প্রধান  ◈ মেসির রহস্যজনক ভিডিও নিয়ে মুখ খুললেন আ‌রেক আ‌র্জেন্টাইন তারকার বাবা ◈ জ্বালানি সংকট নিরসনে তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন, সিদ্ধান্ত আসছে আগামী মাসে : প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদত্যাগের ইঙ্গিত, সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে পারে আগস্টে ◈ ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী ◈ পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ দিল্লিতে অন্ধকারে আবারও প্রবল লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা(ভিডিও) ◈ বেনজীর প্রত্যর্পণ: বাংলাদেশের নথিতে কী খুঁজছে দুবাই কর্তৃপক্ষ? ◈ প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগ: সিলেটের ডিসি ◈ নারায়ণগঞ্জের জলাবদ্ধতার পর রূপগঞ্জে সাপ আতঙ্ক, ঘরবাড়িতে ঢুকছে বিষধর সাপ

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৯:০৯ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি সংকট নিরসনে তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন, সিদ্ধান্ত আসছে আগামী মাসে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে তৃতীয় ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের বিষয়ে আগামী মাসের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতাদের সঙ্গে আজ বুধবার বৈঠকে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, সরকার জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যার ফলাফল আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দৃশ্যমান হবে। 

সভা শেষে বিজিএমইএ প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বাবু টিবিএসকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৈরি পোশাক খাতের বিভিন্ন সংকট ও সমস্যার কথা তুলে ধরেছি। বিশেষ করে জ্বালানি সংকট, এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) অডিট ব্যবসায় কোন ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে, তা প্রধানমন্ত্রীকে জানিয়ে সমাধান চেয়েছি। 

তিনি বলেন, এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করতে সরকারকে অনুরোধ করেছি। 

একইসঙ্গে এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবল ও তৈরি পোশাক রপ্তানিতে প্রণোদনার হার বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিজিএমইএ। 

ব্যবসায়ীদের সমস্যা সমাধানের বিষয়ে প্রধানমন্ত্রী কী বলেছেন, এমন প্রশ্নে বিজিএমইএ প্রেসিডেন্ট বলেন, জ্বালানি সংকট এক বছরের মধ্যে কিছুটা কমবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেছেন, জ্বালানি সমস্যা সমাধানে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তা আগামী এক-দেড় বছরের মধ্যে দৃশ্যমান হবে এবং আগামী মাসের মধ্যে আরেকটি এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত হবে। 

বিজিএমইএ প্রেসিডেন্ট বলেন, পোশাক খাতের কোন কোন সমস্যা এনবিআরের সঙ্গে সম্পৃক্ত, কোন কোন সমস্যা বন্দরের সঙ্গে সম্পৃক্ত তা সুনিদির্ষ্টভাবে লিখিতভাবে জমা দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

'একইসঙ্গে পোশাক খাতের সমস্যাগুলো পরযালোচনা করে সমাধানের বিষয়ে সুপারিশ করতে বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংওকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পরযায়ের কমিটি কাজ করবে বলে প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন'- যোগ করেন বিজিএমইএ প্রেসিডেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়