শিরোনাম
◈ দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ◈ বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, আলোচনায় পরিবহন করিডোর ◈ ছাত্রদের উপর হামলা: মোদিকে জাহেল বললেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ (ভিডিও) ◈ ফাঁসির ঝুঁকি জেনেও দেশে ফিরব, আদালতে হাজির হব: কিয়োডো নিউজকে শেখ হাসিনা ◈ দল থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি এমপি থাকতে পারবেন, সংবিধান যা বলছে ◈ বিদ্যুৎ বিল আদায় ও সেবার মান বাড়াতে বেসরকারিকরণের পরিকল্পনা সরকারের ◈ বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, আদালতের দ্বারস্থ ভুক্তভোগী নারী ◈ সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধের নিন্দা জানাল বাংলাদেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ ফ্রিল্যান্সারদের জন্য বড় স্বস্তি, সহজ হলো বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৯:৩৪ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ার সেরা আইনজীবীদের তালিকায় বাংলাদেশের শীর্ষে ওমর সাদাত, সারা হোসেন ও নিহাদ কবির

হংকংভিত্তিক আন্তর্জাতিক আইনি সাময়িকী ‘এশিয়া বিজনেস ল’ জার্নাল’ বাংলাদেশের শীর্ষ আইনজীবীদের নিয়ে প্রকাশিত ‘দ্য এ-লিস্ট’ র‍্যাঙ্কিংয়ে দেশের তিন আইনজীবীকে অন্তর্ভুক্ত করেছে। তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার নিহাদ কবির ও ব্যারিস্টার ওমর সাদাত। এ তালিকায় বাংলাদেশের মোট ৫৬ জন শীর্ষ আইনজীবী স্থান পেয়েছেন।

গতকাল মঙ্গলবার এশিয়া বিজনেস ল’ জার্নালের ওয়েবসাইটে এ আন্তর্জাতিক র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ল’ ফার্মের পার্টনার, ইন-হাউস লিগ্যাল কাউন্সেলদের মনোনয়ন, স্বাধীন গবেষণা এবং ক্লায়েন্টদের মূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

সাময়িকীটির ভাষ্য, অর্থনৈতিক মন্দা ও ব্যবসায়িক চ্যালেঞ্জের সময়ে বাংলাদেশে এমন আইনজীবীদের চাহিদা বেশি, যারা শুধু আইনি সমাধান দেওয়ার পাশাপাশি জটিল ব্যবসায়িক ও বাণিজ্যিক বিষয়ে বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম।

এশিয়া বিজনেস ল’ জার্নাল প্রতি বছর এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় আইনজীবীদের কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে এ মর্যাদাপূর্ণ র‍্যাঙ্কিং প্রকাশ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়