শিরোনাম
◈ মাদকে ভেজাল নেই, কিন্তু খাদ্যে ভেজাল, বলেছেন সংসদে জামায়াতের নারী এমপি ◈ পাহাড়ধস ঝুঁকিতে থাকা পরিবারকে নিরাপদ স্থানে পুনর্বাসন করে বাড়ি নির্মাণ করবে সরকার ◈ প্রশাসনে বড় পদোন্নতি, যুগ্মসচিব হলেন ১৭৯ কর্মকর্তা ◈ ২০২৮ সালের মধ্যে ভয়াবহ গ্যাস সংকটের শঙ্কা, বন্ধ হতে পারে শত শত শিল্পকারখানা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় বাংলাদেশ ◈ খামেনির জানাজার শহরে মার্কিন হামলা ◈ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এলডিসি ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ◈ জাতীয় পরিবেশ পদক ২০২৫ পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, জানুন পুরস্কারজয়ী প্রতিষ্ঠানগুলোর পরিচয় ◈ সংস্কার অব্যাহত থাকলে অর্থনীতি হবে আরও স্থিতিশীল: এডিবি ◈ আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২৬, ০৯:৪৯ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মাদকে ভেজাল নেই, কিন্তু খাদ্যে ভেজাল, বলেছেন সংসদে জামায়াতের নারী এমপি

মনিরুল ইসলাম: জাতীয় সংসদে খাদ্যে ভেজাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহার বলেছেন, ‘মাদকে ভেজাল নেই, কিন্তু খাদ্যে ভেজাল। এটা বড়ই আশ্চর্যজনক বিষয়।’ তিনি বলেন, ফলের মৌসুমে বাজারে কোন ফল নিরাপদ, কোনটিতে ফরমালিন বা ক্ষতিকর উপাদান রয়েছে—তা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। তাই খাদ্যের মান সংরক্ষণ এবং জনগণের জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।

আজ  বৃহস্পতিবার বিকালে  জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আব্দুল বারী বলেন, খাদ্যে ভেজাল দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা। তিনি জানান, ভেজাল খাদ্যের কারণে ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন জটিল অসুখে মানুষ আক্রান্ত হচ্ছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তিনি জানান, সম্প্রতি মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ বৈঠকে খাদ্যে ভেজাল প্রতিরোধের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে।

পাশাপাশি জনপ্রশাসন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যা ভেজালবিরোধী অভিযান আরো কার্যকর করার জন্য সুপারিশ দেবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়