শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরিজীবীদের জন্য যেভাবে মিলবে দুই দফায় টানা চার দিন করে ছুটি উপভোগের সুযোগ!

আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দফায় টানা চার দিন করে ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মাসটিতে দুটি সাধারণ সরকারি ছুটি রয়েছে। 

এর মধ্যে প্রতিটি ছুটির পরের কর্মদিবসে একদিনের ঐচ্ছিক ছুটি নিলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানো সম্ভব হবে।

প্রথম দফায়, ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে। 

তবে ওই দিন একদিনের ছুটি নিলে ৫ আগস্ট (বুধবার)-এর সরকারি ছুটির সঙ্গে ৭ আগস্ট (শুক্রবার) ও ৮ আগস্ট (শনিবার)-এর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

advertisement

দ্বিতীয় দফায়, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ সরকারি ছুটি থাকবে। 

এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও, ওই দিন একদিনের ছুটি নিলে ২৬ আগস্ট (বুধবার)-এর সরকারি ছুটির সঙ্গে ২৮ আগস্ট (শুক্রবার) ও ২৯ আগস্ট (শনিবার)-এর সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

আগস্ট মাসের সরকারি ছুটির তালিকা

*৫ আগস্ট (বুধবার): জুলাই গণ-অভ্যুত্থান দিবস।

*২৬ আগস্ট (বুধবার): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) (চাঁদ দেখা সাপেক্ষে)।

  • সর্বশেষ