শিরোনাম
◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে?

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০৩:৩৩ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের RoboSub 2026-এ অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রী তারেক রহমান RoboSub 2026 (USA)-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ মতবিনিময়ে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা নেন, গবেষণা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কর্মকাণ্ডে তরুণদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। তিনি বলেন, এ ধরনের সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। 

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তাদের সাফল্য বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।

Advertisement

পরে তিনি তাঁর রচিত ‘সবার আগে বাংলাদেশ’ বইটি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে তুলে দেন।

উল্লেখ্য, আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় RoboSub 2026 আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এই শিক্ষার্থী দল। বিদেশ যাত্রার আগে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করতে এবং তাঁর মুল্যবান দিকনির্দেশনা নিতে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নিজেও এ প্রতিষ্ঠানের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই)।

শিক্ষার্থীরা জানান, তাঁরা ‘প্রজেক্ট পোসাইডন’স কোড’-এর প্রতিনিধিদল। এটি বাংলাদেশের প্রথম পানির নিচের রোবোটিক্স উদ্যোগ, যা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উদ্যোগে শুরু হয়েছে এবং বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

  • সর্বশেষ