শিরোনাম
◈ কক্সবাজারে টানা বৃষ্টিতে পাহাড়ধস, নিহত বেড়ে ১১ ◈ আর্জেন্টিনা-মিশর ম‌্যা‌চে মে‌সি‌দের জ‌য়ের সম্ভাবনা ৭০ ভাগ, জানিয়ে দিলো সুপার কম্পিউটার  ◈ বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চীফ হুইপ ◈ বিরোধীদলীয় নেতা-চীনা রাষ্ট্রদূত বৈঠক: রোহিঙ্গা সংকট, তিস্তা ও অর্থনৈতিক করিডোরে আলোচনা ◈ রাখাইনকে ঘিরে নতুন ভূরাজনীতি: মিয়ানমারের ভবিষ্যৎ নতুন করে লিখছে ভারত, চীন ও বাংলাদেশ ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, এখনো চূড়ান্ত হয়নি কাঠামো ◈ নতুন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন উদ্ভাবন ও অংশীদারিত্ব: জুবাইদা রহমান ◈ অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, ২০২৭ সালের অক্টোবরের মধ্যে শেষের পরিকল্পনা ◈ জাতীয় জাদুঘরে জাপানি স্থপতি তাদাও আন্দোর নকশায় তৈরি হচ্ছে আধুনিক শিশু গ্রন্থাগার ◈ সেনা মহড়ায় আকস্মিক প্রধানমন্ত্রীর উপস্থিতি, বাঙ্কারে নেমে সৈনিকদের সঙ্গে মতবিনিময়, খেলেন একসঙ্গে খাবার

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০৩:১৮ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২৬, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, শান্তিরক্ষা সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার, শান্তিরক্ষীদের সক্ষমতা বাড়ানো এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি নিয়ে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের (ডিওএস) আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের সামরিক ও পুলিশ সদস্যদের পরিচালনাগত সহযোগিতা, রিইমবার্সমেন্ট দ্রুত নিষ্পত্তি, পরিবেশগত টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পেশাদারিত্ব ও জাতিসংঘের লজিস্টিক সহায়তার সমন্বয়ে শান্তিরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী হবে।

জবাবে জেনারেল অতুল খারে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা ও শৃঙ্খলার প্রশংসা করেন।

তিনি পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের উদ্যোগেরও প্রশংসা করেন এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনসহ বাংলাদেশের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়