শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০১:৪৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার ভিডিও: ‘আমার বন্ধু মহাজাদু জানে’ (ভিডিও)

বিএনপি সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের উল্লেখযোগ্য কিছু মুহূর্ত নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর। ভিডিওটির আবহসংগীত হিসেবে ব্যবহার করা হয়েছে মহাজাদু, যা গেয়েছেন হাবিব ওয়াহিদ এবং মেহরনিগরি রুস্তাম।

মঙ্গলবার সকাল ৯টার দিকে আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে প্রকাশিত ২ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটিতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমের দৃশ্য তুলে ধরা হয়।

ভিডিওতে দুই সরকারপ্রধানের বিভিন্ন কর্মসূচির বিষয়গুলো তুলে ধরা হয়। এর একটি অংশে রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্য দিতে দেখা যায় আনোয়ার ইব্রাহিমকে। একই সঙ্গে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আসিয়ানের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। এ অংশের পটভূমিতে বাজতে থাকে ‘মহাজাদু’ গানটি।

কোক স্টুডিও বাংলার তথ্য অনুযায়ী, ‘মহাজাদু’ গানটি বাংলার বাউল ঐতিহ্য ও ফারসি কবিতার মিশেলে নির্মিত। বাউল সাধক দুরবীন শাহের শিষ্য গীতিকবি খোয়াজ মিয়ার কথায় এবং হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের কণ্ঠে গানটি প্রেম ও অনুভূতির এক অনন্য প্রকাশ হয়ে উঠেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের চার মাসের মাথায় প্রথম রাষ্ট্রীয় সফরে গত রোববার মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে সোমবার তিনি দালিয়ানের উদ্দেশে রওনা হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়