শিরোনাম
◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ১২:৪৭ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সত্যিকার অর্থে এই বাজেট বাস্তবায়ন করতে চাইলে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে: সেলিম ভূঁইয়া

মনিরুল ইসলাম : বিএনপির সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া বলেছেন, আমার এলাকার পুলিশ প্রশাসনকে যদি বলা হয় ইয়াবা ব্যবসায়ীদেরকে ধরেন। তখন তারা বলেন, আমরা কিভাবে ধরবো, আমাদের তো গাড়ি নেই। পুলিশ প্রশাসনকে গাড়ি দেন। তবুও ইয়াবা ব্যবসায়ীদের ধরার ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য আরো বলেন, যারা মাদক সেবন করেন তাদের সাথে আমাদের পুলিশ সদস্যদের অনেকেই জড়িত। ইয়াবা ডিলার ব্যবসায়ীদের সাথে তারা সরাসরি জড়িত। এই পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ। এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের লোক। তাদেরকে শুধুমাত্র এক থানা থেকে বদলি করে অন্য থানায় দেওয়া হয়েছে।

তাদের ভেতর থেকে আওয়ামী লীগের গন্ধ যায়নি। তাই তারা বিএনপি সরকারকে বিতর্কিত করার জন্য পুলিশ কাজ করছে। আমাদের এমপিদের কথা তারা শোনে না। তারা তাদের কাজ নিয়েই ব্যবস্থা থাকে। সত্যিকার অর্থে এই বাজেট বাস্তবায়ন করতে চাইলে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়