শিরোনাম
◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা!

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০৫:০৫ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘে মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার (১৭ জুন) জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক)-২৬ সালের আয়োজনে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি, নারীর ক্ষমতায়ন ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করছে।

একই দিন তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নেন। সেখানে শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ ও পুনর্গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। 

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের প্রশংসা করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের দুর্ভোগ এবং বৈশ্বিক মানবিক অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বানও জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়