শিরোনাম
◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও)

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৩:৪২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেতন বাড়ছে, কিন্তু বিশেষ ভাতা বাতিল—নবম পে-স্কেলের নতুন হিসাব

আগামী জুলাই থেকে বাস্তবায়ন হতে যাওয়া নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়লেও পূর্বের সাময়িক ‘বিশেষ সুবিধা’ বা বিশেষ ইনসেনটিভ বাতিল করা হচ্ছে। 

অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এই বিশেষ সুবিধা নতুন মূল বেতনের সাথে সমন্বিত হয়ে যাবে। ফলে সামগ্রিকভাবে ব্যাংক অ্যাকাউন্টে বেতনের পরিমাণ বাড়লেও নিট বৃদ্ধির হার কিছুটা কম মনে হতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরতরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অপরদিকে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরত চাকরিজীবীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান। ফলে ১ জুলাই থেকে পে-স্কেল বাস্তবায়ন হলে ১০ম ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে ৩৫ শতাংশ। আর ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে মূল বেতনের ৪০ শতাংশ। 

জানা যায়, সম্প্রতি জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের পর আয়োজিত পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। এ সময় তিনি বলেছিলেন, দীর্ঘদিন ধরে নতুন কোনো পে-স্কেল না হওয়ায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাচ্ছিল না, অথচ এই সময়ে জীবনযাত্রার ব্যয় ও খরচ অনেকটাই বেড়ে গেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই আর্থিক দিকটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেই নতুন পে স্কেল বাস্তবায়নের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সেই ঘোষণার ধারাবাহিকতায় জুলাই থেকে নতুন পে-স্কেল চালু হতে যাচ্ছে। তবে নতুন এই স্কেল বাস্তবায়নের পর সরকারি চাকুরিজীবীদের চলমান বিশেষ সুবিধা বা বিশেষ ইনসেনটিভ বাতিল করা হবে। উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়