শিরোনাম
◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০২:৩৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের সামগ্রিক উন্নয়ন ও অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন তারেক রহমান। অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করা হবে।

এবারের সভায় ৩টি সম্পূর্ণ নতুন প্রকল্পের পাশাপাশি ২টি সংশোধিত প্রকল্প অনুমোদন পেয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রকল্পটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ফেনী জেলার বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের পুনর্বাসন, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন এবং কুষ্টিয়ার পদ্মা নদী তীরবর্তী এলাকা ভাঙন থেকে রক্ষার জন্য সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশের ১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের একটি সংশোধিত প্রকল্পও সভায় পাশ হয়েছে।

প্রধান ৫টি প্রকল্পের বাইরেও সভায় ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত আরও ৪টি উন্নয়ন প্রকল্প সম্পর্কে একনেককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, বিএএফ শাহীন কলেজের শিক্ষার মানোন্নয়ন এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমের ৪র্থ পর্যায় প্রকল্প।


সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়