শিরোনাম
◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৭:৩২ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামী ব্যাংক থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ৮৩ হাজার কোটি টাকা ঋণের দাবিটি নিয়ে ফ্যাক্টচেক থেকে যা জানা গেলো

ইসলামী ব্যাংকের পরিচালনা নিয়ে চলমান আলোচনার মধ্যে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নামে একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে গুজব ছড়ানো হচ্ছে, তিনি বলেছেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে শুধু নিজের নামেই ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন।

তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, লুৎফুজ্জামান বাবর এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

দাবিসংবলিত পোস্টগুলো পর্যালোচনা করে বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, বক্তব্যের উৎস কিংবা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। এছাড়া কোথায়, কখন এবং কোন প্রেক্ষাপটে বাবর এ মন্তব্য করেছেন, সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

সাধারণত জাতীয় গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্য গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু সালাহউদ্দিন আহমদকে নিয়ে লুৎফুজ্জামান বাবরের এমন কোনো মন্তব্যের তথ্য কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

অনুসন্ধানে আরও দেখা যায়, একই ধরনের বক্তব্য সম্প্রতি শফিকুর রহমানের নামেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে যাচাই করে জানা গেছে, তিনিও এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, এক বক্তব্যে তিনি এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৮২ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে বলে উল্লেখ করেছিলেন।

ফলে, ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত ‘৮৩ হাজার কোটি টাকা ঋণ’ সংক্রান্ত দাবিটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়