শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২২, ০৭:৪০ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২২, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবির প্রতি সংহতি জানিয়ে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি

মজুরি বৃদ্ধির দাবি

জেরিন আহমেদ: চা বাগান শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবির প্রতি সংহতি জানিয়ে বিশেষ নাগরিকদের বিবৃতিতে বলা হয়, গত ৯ আগস্ট থেকে চা বাগানের শ্রমিকরা ৩শ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন। সম্প্রতি ত্রিপক্ষীয় সভায়ও বিষয়টি সুরাহা হয়নি। মালিকপক্ষ শ্রমিকদের দাবির বিপরীতে মাত্র ১৪ টাকা মজুরি বৃদ্ধিতে রাজি হয়েছে।

বর্তমান ১২০ টাকা মজুরি কিংবা এর সাথে আরও ১৪ টাকা যোগ করে ১শ ৩৪ টাকা বিদ্যমান উচ্চমূল্যের বাজারে কখনই জীবন-যাপনের উপযোগী মজুরি হতে পারে না। শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে আমরা তাদের জীবন-যাপনের উপযোগী মানবিক মজুরি ঘোষণার দাবি জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন, পঙ্কজ ভট্টাচার্য, অ্যাডভোকেট সুলতানা কামাল, রামেন্দু মজুমদার, রাশেদা কে. চৌধুরী, ডা. সারওয়ার আলী, ড. নুর মোহাম্মদ তালুকদার, অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, ডা. ফওজিয়া মোসলেম, এস.এম.এ সবুর, খুশী কবির। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়