শিরোনাম
◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০২:০১ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে শেষবারের মতো আরও ৬ মাস সময় বেধে দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বহুল আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে আবারও ব্যর্থ হয়েছেন উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি। আদালতে রিটকারীদের পক্ষে আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান।

হাইকোর্ট জানান, মামলার অগ্রগতি সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন হাইকোর্টে পাঠিয়েছেন টাস্কফোর্স কমিটি। তবে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সময় চান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এ সময় রিটকারীদের পক্ষ থেকে ৩ মাস সময় দেওয়ার প্রস্তাব করা হলেও হাইকোর্ট ৬ মাস সময় মঞ্জুর করেন।

শুনানিকালে অ্যাটর্নি জেনারেল বলেন, বহুল আলোচিত এই মামলায় ১৩ বছরেও চার্জশিট দাখিল করতে না পারা বেদনাদায়ক।

এর আগে গত বছরের ২৩ অক্টোবর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ৬ মাসের সময় দিয়েছিলেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ।

 

  • সর্বশেষ