শিরোনাম
◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদের সাউন্ড সিস্টেম ক্রয় ও সাব-রেজিস্ট্রার বদলির অনিয়মের তদন্তে দুদক

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই অনুসন্ধানের অংশ হিসেবে নথিপত্র তলব করে গণপূর্ত অধিদফতরে চিঠি দিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, সাব-রেজিস্ট্রার বদলিতে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে আবেদন করেছেন এক আইনজীবী।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন থেকেই সাউন্ড সিস্টেমের ত্রুটি নিয়ে খোদ স্পিকার ও সংসদ সদস্যদের ক্ষোভের বিষয়টি আলোচনায় আসে। অপরাধীদের শাস্তির দাবিও করা হয়।
 
এর মাঝেই ২০২২ সালে আওয়ামী আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংস্কারে অনিয়ম খতিয়ে দেখতে গত ফেব্রুয়ারিতেই অনুসন্ধানে নামে দুদক। সম্প্রতি সেই অনুসন্ধানের গতি বাড়াতে গণপূর্তকে ১৮ এপ্রিলের মধ্যে নথিপত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছে। চিঠিতে 'কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড'-এর সিইও জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

এদিকে, অবৈধভাবে ২৮৬ সাব-রেজিস্ট্রারকে বদলির মাধ্যমে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগে, সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন এক আইনজীবী।  
 
আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার সরোয়ার হোসেন অভিযোগে লিখেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে আট মাস আইন মন্ত্রণালয়ে শুধু সাব-রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন নিয়ে দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এমনকি সাব-রেজিস্ট্রার বদলি ও পদায়নের ক্ষেত্রেও কোনো নীতিমালা অনুসরণ করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করেন আবেদনকারী।  

  • সর্বশেষ