শিরোনাম
◈ সমঝোতার বাস্তবায়ন শুরু, ইরানের বন্দর অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের ◈ শুক্রবার অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নাম‌ছে বাংলাদেশ ◈ ঋণখেলাপি ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক: ‘এখানে কেউ ঋণখেলাপি নন’: স্বরাষ্ট্রমন্ত্রী, ‘তাহলে কোথায় বলব?’: নাহিদ ◈ দেশে ফেরানো ঠেকাতে যে নতুন পথ অবলম্বন করলেন বেনজীর! ◈ ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ নামকরণ বিতর্কের মধ্যেই বগুড়ার ৪ নতুন ইউনিয়নে প্রশাসক নিয়োগ ◈ সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই ◈ বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব বিস্তারের অভিযোগ ইসরায়েলের ◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি ব্যয় সংকোচন: মন্ত্রী-প্রতিমন্ত্রীরা গাড়িতে জ্বালানি ৩০% কম ব্যবহার করবেন

সরকারের ব্যয় সংকোচন নীতির আওতায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য ও প্রতিমন্ত্রীরা। সর্বশেষ নীতি অনুযায়ী, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি যানবাহনের জ্বালানি বরাদ্দ কমানো হবে ৩০ শতাংশ।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ব্যয় কমাতে মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত হয়। আজ শুক্রবার বৈঠকের সিদ্ধান্তের বিস্তারিত জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহস্পতিবার রাতের সিদ্ধান্ত অনুযায়ী- সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দ করা জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে। এই তালিকা থেকে বাদ যাবেন না প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এ ছাড়া সরকারি কার্যালয়ে সব ধরনের জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া আবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ ও অনাবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় কমাতে হবে ৫০ শতাংশ। ভূমি অধিগ্রহণ আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়