শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ১২:৪৮ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শুক্রবার অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নাম‌ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। প্রথম ম্যাচে বুধবার ব্যাটারদের ব্যর্থতায় ৪ উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা। এদিন ম্যাচে দেখা যায়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসকে। যে কারণে দায়িত্ব সামলেছেন তাওহীদ হৃদয়।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া চোটের কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মিস করেছেন লিটন। শুক্রবার চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে গড়াবে সিরিজে দ্বিতীয় ম্যাচ। 

তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে আগামীকাল জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। আর এই ম্যাচের আগে লিটনকে নিয়ে রয়েছে এখনো যদি কিন্তু।

প্রথম টি-২০ ম্যাচ শেষে লিটনকে মিস করার কথা জানিয়ে পেস বোলিং কোচ তালহা জুবায়ের বলেছিলেন, ‘লিটনকে অবশ্যই মিস করেছি আমরা। ফিজিও তার চিকিৎসা ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে। আশা করছি, পরের ম্যাচের আগেই তার অবস্থা নিয়ে চূড়ান্ত আপডেট পাওয়া যাবে। লিটন এখন আগের চেয়ে অনেকটাই ভালো রয়েছে এমনটি জানা গেছে।

দ্রুত উন্নতি হচ্ছে তার। তবে এখনই বলা যাচ্ছে না আগামীকাল খেলতে পারবেন কি না। ফিটনেস টেস্ট করার পর নিশ্চিত হওয়া যাবে তার খেলা নিয়ে।

  • সর্বশেষ