শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ১২:১৪ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব বিস্তারের অভিযোগ ইসরায়েলের

এনডিটিভি সাক্ষাৎকার অবলম্বনে: বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম ছড়িয়ে পড়ছে বলে দাবি ইসরায়েলের। এ অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তানের ওপর কড়া নজর রেখে চলেছে দেশটি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন দেশটিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। বৃহস্পতিবার (১৮ জুন) এই সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। 

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রিউভেন আজার জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা কড়া নজরদারিতে রেখেছে ইসরায়েল।

এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কৌলকে দেওয়া ওই সাক্ষাৎকারে আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন এই ইসরায়েলি রাষ্ট্রদূত। তিনি জানান, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং দেশটির কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে দেখে। শুধু পাকিস্তান নয়, কাতারের ভূমিকাও ইসরায়েলের কাছে প্রশ্নবিদ্ধ।

advertisement

সাক্ষাৎকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল হামাসকে ঘিরে। আজারের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে তাদের তৎপরতা পর্যবেক্ষণ করছে ইসরায়েল।

ভারতে নিযুক্ত এই ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি, এসব তথ্যের কিছু অংশ প্রকাশ্য সূত্র থেকে পাওয়া। এমন আরও কিছু কার্যক্রম থাকতে পারে, যা জনসমক্ষে আসেনি। 

আজার বলেন, ‘আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অন্য সংগঠনগুলোও ৭ অক্টোবরের হামলাকে অন্যত্র একই ধরনের অভিযান পরিচালনার মডেল হিসেবে দেখতে পারে। এ ধরনের পরিস্থিতি গোটা অঞ্চলের সরকারগুলোর জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত।’

  • সর্বশেষ