শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২, ০৮:৩৬ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২২, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টে জাতীয় শোক দিবস পালন

সালেহ্ বিপ্লব: জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট। সোমবার সিজিডিএফ কার্যালয়ের  মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আইএসপিআর

দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মনোয়ারা হাবীব। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা হারানোর শোককে শক্তিতে রুপান্তরিত করে তাঁর আদর্শকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে যেতে হবে। তিনি তাঁর বক্তব্যে স্বাধীন বাংলাদেশে অত্যন্ত স্বল্প সময়ে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান প্রণয়ন, রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনায় শৃংখলা আনয়ন, মিলিটারি একাউন্টস ডিপার্টমেন্ট এর প্রতিষ্ঠার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সার্বিক ফিনান্সিয়াল ডিসিপ্লিন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়