শিরোনাম
◈ সমঝোতার বাস্তবায়ন শুরু, ইরানের বন্দর অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের ◈ শুক্রবার অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নাম‌ছে বাংলাদেশ ◈ ঋণখেলাপি ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক: ‘এখানে কেউ ঋণখেলাপি নন’: স্বরাষ্ট্রমন্ত্রী, ‘তাহলে কোথায় বলব?’: নাহিদ ◈ দেশে ফেরানো ঠেকাতে যে নতুন পথ অবলম্বন করলেন বেনজীর! ◈ ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ নামকরণ বিতর্কের মধ্যেই বগুড়ার ৪ নতুন ইউনিয়নে প্রশাসক নিয়োগ ◈ সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই ◈ বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব বিস্তারের অভিযোগ ইসরায়েলের ◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিউআর কোডে জ্বালানি: ‘ফুয়েল পাস’ চালুর উদ্যোগ সরকারের

জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনতে ‘ফুয়েল পাস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। কিউআর কোডভিত্তিক এই ব্যবস্থায় নিবন্ধিত যানবাহন নির্দিষ্ট সময় ও পরিমাণ অনুযায়ী জ্বালানি নিতে পারবে। 

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্মসচিব মুনির হোসেন জানান, প্রতিটি যানবাহনের জন্য আলাদা কিউআর কোড দেওয়া হবে। নির্ধারিত সময়ের আগে একই যানবাহন একাধিকবার জ্বালানি নিতে পারবে না, ফলে অতিরিক্ত মজুত বা প্যানিক বায়িং কমানো সম্ভব হবে।

প্রাথমিকভাবে মোটরসাইকেলকে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, কারণ অকটেনের চাহিদা এই খাতে বেশি।

তিনি আরও জানান, একটি অ্যাপভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যেখানে ব্যবহারকারীর তথ্য ও জ্বালানি নেওয়ার হিসাব সংরক্ষণ করা হবে। শুরুতে সীমিত পরিসরে চালু করে পরে ধাপে ধাপে বিস্তৃত করা হতে পারে।

ফুয়েল পাস কেন্দ্রীয়ভাবে তৈরি করে ফিলিং স্টেশনের মাধ্যমে বিতরণের পরিকল্পনা রয়েছে। সরকার বলছে, এতে সরবরাহে সুষম বণ্টন নিশ্চিত করা সম্ভব হবে, যদিও এটি বাস্তবায়নে সময় লাগতে পারে।  উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়