শিরোনাম
◈ সমঝোতার বাস্তবায়ন শুরু, ইরানের বন্দর অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের ◈ শুক্রবার অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নাম‌ছে বাংলাদেশ ◈ ঋণখেলাপি ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক: ‘এখানে কেউ ঋণখেলাপি নন’: স্বরাষ্ট্রমন্ত্রী, ‘তাহলে কোথায় বলব?’: নাহিদ ◈ দেশে ফেরানো ঠেকাতে যে নতুন পথ অবলম্বন করলেন বেনজীর! ◈ ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ নামকরণ বিতর্কের মধ্যেই বগুড়ার ৪ নতুন ইউনিয়নে প্রশাসক নিয়োগ ◈ সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই ◈ বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব বিস্তারের অভিযোগ ইসরায়েলের ◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৬:২১ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদের দক্ষিণপ্লাজায় দিলারা হাফিজের জানাজা সম্পন্ন

মনিরুল ইসলাম : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। 

আজ সোমবার  দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা। 

জানাজার আগে দিলারা হাফিজের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এর আগে সকাল সাড়ে ৯টায় সিএমএইচ থেকে তার মরদেহ বনানীর বাসভবনে নেওয়া হয়। সেখানে তার কোরআন তেলাওয়াত ও দোয়া করেন স্বজনরা। বনানী সামরিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, দিলারা হাফিজ গত ২৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ব্যক্তিগত জীবনে তিনি স্বামী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, দুই ছেলে শাহরুখ হাফিজ ও তাহারাত হাফিজ এবং এক মেয়ে শামামা শাহরীন হাফিজ ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়