শিরোনাম
◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের ◈ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ফাঁদে মুসলিম নারী, প্রচারণার জন্য যৌনতাপূর্ণ ছবি তৈরি এবং অপব্যবহার করে ◈ ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ ◈ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান ◈ গণভবনের সামনে যুবলীগের ঝটিকা মিছিল, দায় নিতে চায় না দুই থানা ◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ১১:৫৮ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়, কৌশলগত অংশীদারিত্বে জোর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দিনের রাষ্ট্রীয় সফরে রাজধানী ঢাকায় পৌঁছেছেন। 

মঙ্গলবার (৩ মার্চ) রাত আটটার পর ভারতের দিল্লি হয়ে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশের নতুন সরকার গঠনের পর উচ্চপর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তার এটিই প্রথম গুরুত্বপূর্ণ সফর।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পল কাপুরের এই সফরটি মূলত রাজনৈতিক হলেও ওয়াশিংটন বর্তমানে বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

এছাড়াও দ্বিপাক্ষিক আলোচনায় রাজনৈতিক বোঝাপড়া, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমার সীমান্ত পরিস্থিতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির ভূ-রাজনীতি বিশেষ গুরুত্ব পাবে। সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে মার্কিন প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়