শিরোনাম
◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের ◈ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ফাঁদে মুসলিম নারী, প্রচারণার জন্য যৌনতাপূর্ণ ছবি তৈরি এবং অপব্যবহার করে ◈ ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ ◈ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান ◈ গণভবনের সামনে যুবলীগের ঝটিকা মিছিল, দায় নিতে চায় না দুই থানা ◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইউসুফ মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।  বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ নবীনগর পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা হেদায়েতুল্লাহর একমাত্র ছেলে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ কয়েক দিন ধরে কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে ছিল। বৃহস্পতিবার সকালে সেখান থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউসুফসহ চারজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে ইউসুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। একপর্যায়ে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সে মারা যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতাল সূত্র জানায়, আহত অন্য তিনজনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহত শিশুর স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। এ সময় হাসপাতাল চত্বরে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। একমাত্র সন্তানকে হারিয়ে ইউসুফের পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে উপস্থিত মানুষেরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, দৌলতপুর সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। সড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্কতা এবং কার্যকর নজরদারির দাবি জানান তাঁরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়