শিরোনাম
◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের ◈ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ফাঁদে মুসলিম নারী, প্রচারণার জন্য যৌনতাপূর্ণ ছবি তৈরি এবং অপব্যবহার করে ◈ ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ ◈ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান ◈ গণভবনের সামনে যুবলীগের ঝটিকা মিছিল, দায় নিতে চায় না দুই থানা ◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবকের ওপর হামলা: অভিযুক্ত পামেলের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম নগরীর ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের চৌচালা পাঁচঘর পাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় শাহাদাত হোসেন সাজ্জাদ (৩৫) নামে এক যুবকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (১৬ জুন) বিকেল ৪টায় চৌচালা মোড়ে আয়োজিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এর বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে শাহাদাত হোসেন সাজ্জাদ হামলার শিকার হন।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাজ্জাদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়েছে। হামলার সঙ্গে জড়িত অভিযুক্ত মাদক ব্যবসায়ী পামেল ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে এলাকায় মাদক ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এলাকাবাসীর দাবি, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ ঘটনায় হালিশহর থানায় মামলা নং-০৭, তারিখ ১৬ জুন ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি জি.আর. নং-৩২৬/৩০৭/৫০৬ হিসেবে নথিভুক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, সাধারণ মানুষ যখন মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়, তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অন্যথায় সমাজে মাদকের বিস্তার আরও ভয়াবহ রূপ নিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়