শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২২, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২২, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর লেখা ‘শেখ ফজিলাতুন্নেছা আমার মা’ বইয়ের মোড়ক উন্মোচন সোমবার

‘শেখ ফজিলাতুন্নেছা আমার মা’ বই

এম এম লিংকন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মায়ের জন্মদিন উপলক্ষে ‘শেখ ফজিলাতুন্নেছা আমার মা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করবেন। সোমবার ৮ আগস্ট মায়ের ৯২ তম জন্মদিনে এ বইয়ের মোড়ক উন্মোচন করবেন তিনি।

শনিবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা ও প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা। মহান স্বাধীনতা অর্জনে এ মহীয়সী নারীর রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। লোকচক্ষুর অন্তরালে থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পর দেশ পুনর্গঠনেও রেখেছেন অনন্য ভূমিকা তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়