শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধটি আসলে কেন হয়েছিল? ◈ বঙ্গোপসাগরে পাকিস্তানের হাঙর সাব‌মে‌রিন, বাংলাদেশকে নি‌য়েও জল্পনা তু‌ঙ্গে, ভারতের জন্য কতটা চিন্তার? ◈ যুক্তরা‌স্ট্রের স‌ঙ্গে আলোচনার মানে এটা নয় যে, শত্রুর মতামত মেনে নেয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা ◈ ‌বিশ্বকা‌পে হাইতির বিরু‌দ্ধে নতুন  কৌশল নিয়ে নামবেন ব্রা‌জি‌লের কোচ কা‌র্লো আনচেলত্তি ◈ হরমুজ খুলতেই এশিয়ার বাজারে আসছে ৬ কোটি ব্যারেল তেল ◈ শ‌নিবার নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে পাকিস্তানের মু‌খোমু‌খি বাংলা‌দেশ  ◈ গরম আর বৃ‌ষ্টি এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক মেক্সিকো ◈ কাতারকে ৬ গোলে উড়িয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী ◈ নতুন সমঝোতায় শক্তিশালী ইরান, শঙ্কায় প্রতিদ্বন্দ্বীরা

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩০ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদিক কায়েমদের দাবিগুলো যৌক্তিক, পূরণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে।

এ ঘটনার প্রতিবাদ জানাতে এবং বিভিন্ন দাবি উত্থাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সাদিক কায়েমসহ প্রতিনিধি দল যেসব দাবি করেছে, সেগুলো যৌক্তিক। তাদের দাবিগুলো আমরা অবশ্যই পূরণ করবো।’

তিনি আরও বলেন, ‘আমাদের ওসমান হাদি ভাই বর্তমানে অসুস্থ। সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা দেশে আছে নাকি পালিয়ে গেছে—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য করতে রাজি হননি। উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়