শিরোনাম
◈ সমঝোতার বাস্তবায়ন শুরু, ইরানের বন্দর অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের ◈ শুক্রবার অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নাম‌ছে বাংলাদেশ ◈ ঋণখেলাপি ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক: ‘এখানে কেউ ঋণখেলাপি নন’: স্বরাষ্ট্রমন্ত্রী, ‘তাহলে কোথায় বলব?’: নাহিদ ◈ দেশে ফেরানো ঠেকাতে যে নতুন পথ অবলম্বন করলেন বেনজীর! ◈ ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ নামকরণ বিতর্কের মধ্যেই বগুড়ার ৪ নতুন ইউনিয়নে প্রশাসক নিয়োগ ◈ সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই ◈ বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব বিস্তারের অভিযোগ ইসরায়েলের ◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০২:০৬ রাত
আপডেট : ১৭ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহকর্মী পরিচয়ে অপরাধ বাড়ছে: সতর্ক থাকার পরামর্শ ডিএমপি কমিশনারের

ঢাকাবাসীকে গৃহকর্মী নিয়োগের সময় সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। কমিশনারের সতর্কবার্তা আসে সোমবার মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে সংঘটিত চাঞ্চল্যকর জোড়াখুনের ঘটনায়। তিনি উল্লেখ করেছেন, পূর্বেও গৃহকর্মী পরিচয়ে প্রবেশ করে মূল্যবান জিনিস হাতিয়ে নেওয়া ও পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

কমিশনার জানিয়েছেন, গৃহকর্মী নিয়োগের আগে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং অন্তত দুইজন সনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহ করতে হবে। এছাড়া ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ ও তথ্য যাচাই-বাছাইয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “সচেতনতা এবং সঠিক তথ্য সংগ্রহই গৃহকর্মী দ্বারা সংঘটিত অপরাধ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়