শিরোনাম
◈ সমঝোতার বাস্তবায়ন শুরু, ইরানের বন্দর অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের ◈ শুক্রবার অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নাম‌ছে বাংলাদেশ ◈ ঋণখেলাপি ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক: ‘এখানে কেউ ঋণখেলাপি নন’: স্বরাষ্ট্রমন্ত্রী, ‘তাহলে কোথায় বলব?’: নাহিদ ◈ দেশে ফেরানো ঠেকাতে যে নতুন পথ অবলম্বন করলেন বেনজীর! ◈ ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ নামকরণ বিতর্কের মধ্যেই বগুড়ার ৪ নতুন ইউনিয়নে প্রশাসক নিয়োগ ◈ সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই ◈ বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব বিস্তারের অভিযোগ ইসরায়েলের ◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্লিয়ারেন্স পেলেই চলে আসবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স: ঢাকাস্থ দূতাবাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। চিকিৎসকদের ক্লিয়ারেন্স পেলেই সেটি চলে আসবে বলে জানিয়েছেন ঢাকায় কাতারের দূতাবাস।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দূতাবাসের পাবলিক রিলেশন অফিসার আসাদ রাহমান।

কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে এই কর্মকর্তা বলেন, কাতারের অমির এটি অ্যাপ্রুভ করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য দেশটির আমিরের কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা এটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছি। উনারা কবে কখন যেতে চায় সেটা জানতে চেয়েছি। এটা চিকিৎসকদের ওপর ডিপেন্ড করছে। উনাদের ক্লিয়ারেন্সের ওপর ডিপেন্ড করে আমাদের ফ্লাইট চলে আসবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়