শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৯:০১ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে নিরাপত্তা ঝুঁকি নেই: বিশেষ প্রয়োজনেই মিলবে বিশেষ সুরক্ষা—স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে বাংলাদেশে কারও কোনও নিরাপত্তা ঝুঁকি নেই। তবে স্ট্যাটাস অনুযায়ী যার বিশেষ নিরাপত্তা প্রয়োজন, তাকে তেমন বিশেষ নিরাপত্তা দেওয়া যেতেই পারে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। যাদের জন্য বিশেষ নিরাপত্তা প্রয়োজন, সেক্ষেত্রেও আমরা প্রস্তুত আছি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এসএসএফ নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি বিষয় নয়। সার্বিক নিরাপত্তার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় পালন করে থাকলেও এসএসএফ-সংক্রান্ত সিদ্ধান্ত প্রাসঙ্গিক সংস্থার এক্তিয়ারভুক্ত।

Advertisement

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। পুরো প্রতিবেদন বিশ্লেষণ শেষে বিস্তারিত জানানো হবে।

কোর কমিটির এ সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উৎস: বাংলা ট্র্রবিউন।

 

  • সর্বশেষ