শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের ◈ শুক্রবার অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নাম‌ছে বাংলাদেশ ◈ ঋণখেলাপি ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক: ‘এখানে কেউ ঋণখেলাপি নন’: স্বরাষ্ট্রমন্ত্রী, ‘তাহলে কোথায় বলব?’: নাহিদ ◈ দেশে ফেরানো ঠেকাতে যে নতুন পথ অবলম্বন করলেন বেনজীর! ◈ ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ নামকরণ বিতর্কের মধ্যেই বগুড়ার ৪ নতুন ইউনিয়নে প্রশাসক নিয়োগ ◈ সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই ◈ বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব বিস্তারের অভিযোগ ইসরায়েলের ◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৩ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের দেশে ফেরায় আইনি বাধা আছে কি না জানা নেই, প্রয়োজনে সহযোগিতা করা হবে: আসিফ নজরুল (ভিডিও)

তারেক রহমানের ফিরতে বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনও আইনি বাধা আছে কিনা, জানা নেই । যদি কোনও বাধা থাকে সেটা সংশ্লিষ্টদের জানালে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তার নিরাপত্তার ব্যপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, তারেক রহমান কেন দেশে আসছেন না, এমন মন্তব্য আমরা অনেকেই করি। কিন্তু আমাকে কাছে মনে হয়, এ ধরনের প্রশ্ন করা খুবই অরুচিকর। এটা মা-ছেলের সম্পর্ক, এখানে বেগম খালেদা জিয়ার কোনও নির্দেশনা আছে কিনা বা ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনও চিন্তা আছে কিনা, সে বিষয়ে মন্তব্য করা আমার রুচিকর মনে হয় না।

সবচেয়ে ভালো উনারাই বুঝবেন, কখন আসতে হবে। একই সঙ্গে কখন কোন পদক্ষেপ নিতে হবে বলেও উল্লেখ করেন আইন উপদেষ্টা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়