শিরোনাম
◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের ◈ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ফাঁদে মুসলিম নারী, প্রচারণার জন্য যৌনতাপূর্ণ ছবি তৈরি এবং অপব্যবহার করে ◈ ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ ◈ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান ◈ গণভবনের সামনে যুবলীগের ঝটিকা মিছিল, দায় নিতে চায় না দুই থানা ◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৩:৪০ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের নিরাপত্তা: দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হচ্ছে

ভোটের নিরাপত্তা নিশ্চিতে সারাদেশকে তিনটি জোনে ভাগ করা হচ্ছে। জোনগুলো হলো রেড, ইয়েলো ও গ্রিন। ভোটের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার (২৩ নভেম্বর) নির্বাচন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। এর আগে তিনি কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েকের সঙ্গে বৈঠক করেন। 

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইসি সচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও জানতে চান সফররত মহাসচিব। জবাবে বলেছি, সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন; এ তিন জোনে ভাগ করা হচ্ছে। সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে।

বৈঠকে কমনওয়েলথ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে কি কি সহায়তা লাগবে, সেসবও জানাতে বলেছেন। প্রয়োজন হলে সহায়তা চাওয়া হবে, যোগ করেন আখতার আহমেদ।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বিভিন্ন সংস্থা ও বিদেশি কূটনৈতিকদের সঙ্গেও ভোটের আলোচনা করছে সংস্থাটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়